হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ জানান, সকাল নয়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস মহাসড়কে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন নারী ও একজন পুরুষ নিহত হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল খাদের পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।