হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে মহাসড়কের সদরঘাট এলাকায় তেলবাহী লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত আরেক যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মাইক্রোবাসের চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।হবিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতেরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন নারী, তিনটি শিশু ও দুজন পুরুষ।