হরতাল এখন ভোঁতা কর্মসূচি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দেওয়া হরতাল সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অস্ত্রটিকে তারা ভোঁতা করে দিয়েছে। হরতালের কর্মসূচি এখন জনগণের কাছে ভোঁতা কর্মসূচি হিসেবে পরিণত হয়েছে। আজ সোমবার দুুপুরে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে এ তথ্য প্রচার করা হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশে একটি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। দেশের মান-সম্মান রক্ষা করতে আমরা গোটা বাঙালি জাতি চেষ্টা করছি। সেই জায়াগায় বেগম খালেদা জিয়া হরতালের নামে এই নাশকতা সৃষ্টি করার অর্থ কী? আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’শামসুল হক টুকু অভিযোগ করে বলেন, কেন গাড়িতে আগুন দেওয়া হলো, কেন তাদের নেতা-কর্মীরা বোমাসহ ধরা পড়ল, এটা কী শান্তিপূর্ণ হরতাল। নাকি দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে তাদের যে দুরভিসন্ধি সেই জায়গায় পৌঁছানো। তিনি হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।