হরতাল ডাকতে পারে বিএনপি, আজ সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে আবার হরতাল ডাকতে পারে বিএনপি। আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেওয়া হতে পারে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে বিশেষ কমিটির সুপারিশ এবং এ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মূলত এই হরতাল ঘোষণা করা হবে। এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনস্বার্থের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।বিএনপির নেতারা জানিয়েছেন, গত বুধবার দলটির স্থায়ী কমিটির অনানুষ্ঠানিক বৈঠকে দুই দিনব্যাপী হরতাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে সূত্রগুলো হরতালের তারিখ চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেনি। জানা গেছে, রবি ও সোমবার এই দুই দিন হরতাল ডাকার সম্ভাবনা আছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে হরতাল ডাকাটা অসম্ভব কোনো বিষয় নয়। নানা কারণে এই হরতাল হওয়া উচিত।স্থায়ী কমিটির আরেক সদস্য মাহাবুবুর রহমান বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। আজ সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসতে পারে।বিএনপির একটি সূত্রে জানা গেছে, গতকাল রাতে খালেদা জিয়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন। সেখানে তিনি হরতালসহ সব ধরনের দলীয় কর্মসূচিতে মাঠে থাকতে নেতাদের নির্দেশ দিয়েছেন।