হরতাল ডেকে পরীক্ষা ভণ্ডুল করা যাবে না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হরতাল চলাকালে অনুষ্ঠিত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘হরতাল ডেকে যারা পরীক্ষা ভণ্ডুল করতে চায়, তাদের দিন শেষ।’ হরতালে সিলেট ও কক্সবাজারে চ্যালেঞ্জ নিয়ে দুটি পরীক্ষা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।আজ রোববার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আতারিয়া উচ্চবিদ্যালয় ও এমসি একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, পরীক্ষা চলাকালে হরতাল না ডাকার জন্য পরীক্ষা শুরুর আগে থেকে অনুরোধ করা হয়েছিল। এর পরও হরতাল ডাকা হয়েছে। এবার হরতাল প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে বলে জানান তিনি। আজ সিলেটে জামায়াতের ডাকে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালিত হয়। তবে হরতাল ছিল নিরুত্তাপ। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতালে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।