হরতাল দিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল হরতাল দেওয়ার জন্যই এবং হরতাল ঘোষণা করেই আজ নয়াপল্টন এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান।আজ সোমবার বিকেল বিএনপির সমাবেশ শেষে বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির পর মেহেদি হাসান সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। মেহেদি হাসান বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। নাইটেঙ্গেল মোড়ে দীর্ঘ সময় ধরে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল, ইট-পাটকেল ছুঁড়ছিল। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা দেখেছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় দীর্ঘসময় ধরে ধৈর্য্যের পরিচয় দিয়েছে। পুলিশ চেয়েছে, এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। আমাদের ওপর যেন কোনো মিথ্যা দোষ না পড়ে বা দিতে পারে সে অনুযায়ী আমরা কাজ করেছি।’মেহেদি হাসান দাবি করেন, ‘তারা মুলত অগামীকাল হরতাল দেওয়ার জন্যই এবং হরতাল ঘোষণা করেই বিস্ফোরণ ঘটিয়েছে।’