হরতাল প্রত্যাহার করুন: ৪১ ব্যবসায়ী সংগঠনের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আগামী ২ মের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) দেশের ৪১টি ব্যবসায়ী চেম্বার ও সমিতি।সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় সৃষ্ট মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠা ও দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে মানবিক কারণে এ হরতাল প্রত্যাহার চায় ব্যবসায়ী সংগঠনগুলো।আজ সোমবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, এই হরতাল দেশের বিপর্যস্ত অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলবে। হরতাল ও অবরোধের মতো ঘন ঘন আত্মঘাতীমূলক কার্যক্রম দেশের অর্থনীতিকে এক চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামী ২ মে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। একই দিন প্রথমে বাম দলগুলো হরতাল ডাকলেও পরে শুধু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তা প্রত্যাহার করে।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন ছাড়াও বিবৃতিতে সই করেন বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আফসার করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ, বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান প্রমুখ।