হরতাল প্রত্যাহারের আহ্বান জানালেন মাহবুব উল আলম হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। হানিফ বলেন, খালেদা জিয়া অবৈধভাবে বাড়িটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন। বাড়িটি ছেড়ে দেওয়ায় তিনি খালেদা জিয়াকে ধন্যবাদ জানান। তিনি অভিযোগ করেন, বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি করছে। তাদের হরতাল দেওয়া উচিত হয়নি। এতে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগ হরতাল প্রতিহত করবে কি না, জানতে চাইলে হানিফ বলেন, আওয়ামী লীগ প্রতিহতের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে সরকার আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। তারাই এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলে তিনি মন্তব্য করেন।