হরতাল প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হরতাল প্রত্যাহার করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর পরও হরতাল পালনের কোনো যৌক্তিকতা নেই।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুরিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, পুলিশ সফল হলে তা নিয়ে কোনো আলোচনা হয় না। বাংলাদেশের পুলিশ নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।