হরতাল বন্ধের দাবিতে ভিক্ষার থালা নিয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল বন্ধের দাবিতে আগামীকাল সোমবার বিকেল পাঁচটার দিকে ভিক্ষার থালা নিয়ে মানববন্ধন করবেন রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ‘দেশ বাঁচাও—পেট বাঁচাও আন্দোলন’ নামের আজিজ সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের নবগঠিত একটি মোর্চা অভিনব এ কর্মসূচি হাতে নিয়েছে। ব্যবসায়ীরা জানান, তিন মাস ধরে দেশে সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য ও একের পর এক হরতালে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন বিপন্ন হয়ে পড়ার দশা হয়েছে। ব্যাংক ঋণ ঠিকমতো পরিশোধ করতে পারছেন না তাঁরা। ধারদেনা করে সংসার চলছে।মোর্চার আহ্বায়ক প্রকাশনা ব্যবসায়ী রবীন আহসান প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের মানববন্ধন কর্মসূচিতে ভিক্ষার থালা যেমন থাকবে, তেমনি পোস্টার-ফেস্টুনে ঘর ভাড়া দিতে না পারার কথাও থাকবে। তিনি বলেন, ‘আমরা আর হরতাল চাই না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী—যে দলই ডাকুক না কেন, আমরা এখন থেকে সব সময় প্রতিবাদ করে যাব।’