হরতাল বানচালে সরকারদলীয় ক্যাডার ব্যবহার করা হচ্ছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, সরকাল হরতালে বাধা দেওয়ার জন্য পুলিশ ও র্যাবকে ব্যবহার করছে। এমনকি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের সরকার রাস্তায় নামিয়েছে। আজ রোববার বিকেল চারটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।আজহার জানান, আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের ৬৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জামায়াতের মিছিলে যুবলীগের ক্যাডারদের হামলায় নয়জন আহত হন। সরকার ভীতি ছড়ানোর জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দলের নেতা-কর্মীদের সাজা দিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত ছাত্রশিবিরের ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।আজহার বলেন, যত নির্যাতনই করুক না কেন, জনবিস্ফোরণের মুখে সরকারের পতন ঘটবে।সংবাদ সম্মেলনের দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, প্রচার সেক্রেটারি তাসনীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।হরতালের মেয়াদ বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে আজহার বলেন, সরকারের কর্মকাণ্ডের ওপরই সেটা নির্ভর করছে।