হরতাল বিশ্বকাপকে বাধাগ্রস্ত করবে না: নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হরতালের সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। হরতাল বিশ্বকাপকে বাধাগ্রস্ত করবে না। আজ শনিবার দুপুরে হরতালের সমর্থনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের এখনো অনেক দেরি আছে। বিশ্বকাপ ক্রিকেট বিঘ্নিত করতে নয়, জনগণের যৌক্তিক দাবি আদায় করতে বিএনপি হরতাল ডেকেছে।’ তিনি আড়িয়ল বিলের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।প্রচারপত্র বিতরণকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।