হরতাল মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন বিরোধী দলের ডাকা হরতালকে কেন্দ্র করে ঢাকার সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ বুধবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগরের বিভিন্ন আসনের সাংসদ, র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা মহানগরের ৪১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, বিরোধী দল দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এ হরতাল ডেকেছে। হরতালের আগে কোনো অভিযান চালানো হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান প্রক্রিয়ায় কাজ করা হবে।বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কোনো ইস্যু ছাড়াই বিরোধী দলের নেতা হরতাল ডেকে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, সে জন্য তিনি নানাভাবে হুমকিও দিচ্ছেন, যা ঔদ্ধত্যপূর্ণ।হরতালকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ঢাকা মহানগরের সাংসদদের সরাসরি সহযোগিতা চাওয়া হয় আজকের এই বৈঠকে।