হরতাল শতভাগ সফল: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা আজকের হরতাল শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। তাই সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে তারা। হরতাল উপলক্ষে আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ দাবি করেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমান উল্লাহ আমান, জয়নাল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।