হরতাল: গ্রেপ্তার ৪৩ জন তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনীর ডাকা হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪৪ জন কর্মীর মধ্যে ৪৩ জনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সুনন্দ রায় বাগচী এ রায় দেন। আসামি শফিক আনোয়ার আলিম পরীক্ষার্থী হওয়ায় রিমান্ড নামঞ্জুর করে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।এর আগে পল্টন থানার পুলিশ আসামিদের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে।উল্লেখ্য, ৪ এপ্রিল ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের একাংশের আমির মুফতি ফজলুল হক আমিনীর ডাকে সারা দেশে হরতাল পালিত হয়।