হরতালই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করবে: নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ৫ জুনের হরতাল বিএনপির ভবিষ্যৎ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করবে।দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম এ কথা বলেন।এতে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় খালেদা জিয়া কোনো বক্তব্য দেননি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে চেষ্টা করছে, তা পারবে না। তার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে।অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ প্রমুখ।