হরতালকে সামনে রেখে চট্টগ্রামে ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টার হরতালকে সামনে রেখে আজ সোমবার বিকেলে বেশ কিছু দোকানপাট ও গাড়ির কাচ ভাঙচুর করেছেন বিএনপির সমর্থকেরা। বর্তমানে নগরের নাসিমন ভবনের সামনে সমাবেশ করছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সেখানে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তৃতা করার কথা।প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশকে সামনে রেখে বিকেলের দিকে নগরের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নাসিমন ভবনের দিকে আসতে থাকে। এ সময় একটি খণ্ড মিছিল থেকে জুবলি রোডে বেশ কয়েকটি দোকানপাটকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়া হয়। ভেঙে দেওয়া হয় কয়েকটি গাড়িরর কাচ।নগরের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম বলেন, কিছু ভাঙচুরের খবর পেয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।