হরতালবিরোধী মিছিল, খালেদার কাছে ক্ষতিপূরণ দাবি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল ও হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।হেফাজতে ইসলামের রোববারের হামলায় বায়তুল মোকাররম, পল্টন ও মতিঝিল এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয় বিক্ষোভ মিছিলে।সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্মিলিত আওয়ামী-সমর্থক গোষ্ঠীর ব্যানারে ২২টি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।১৮-দলীয় জোটের হরতাল ও হেফাজতের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কৃষক লীগ।রাজধানীর বক চত্বরে বিক্ষোভ মিছিল করে জাতীয় শ্রমিক লীগ। মিছিলে বায়তুল মোকাররম, পল্টন মোড় ও মতিঝিল এলাকায় হেফাজতে ইসলাম ও বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়।রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় সমাবেশ করেছে যুবলীগ। এ ছাড়া হরতালবিরোধী মিছিল-সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ফিরে যায়। এরপর সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালবিরোধী মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। দুপুর ১২টায় সংগঠনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জমায়েত হন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া রাজধানীর কমলাপুর, মতিঝিল, সদরঘাট, গাবতলী, মিরপুর বাঙলা কলেজ, গুলশান এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর হরতালবিরোধী বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।