হরতালে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গল ও বুধবারের হরতালে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে কি না, সে বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানানো হবে। আজ রোববার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়েছেন।ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, যদি কালকের মধ্যে হরতাল আহ্বানকারীরা পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেন, তাহলে পরীক্ষা নেওয়া হবে। আর যদি তা না হয়, তবে পরীক্ষা পেছানো হতে পারে। তবে সেটা কাল আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী মঙ্গল ও বুধবার দুই দিনই এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।