হরতালে এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার, সোমবার ও মঙ্গলবারের হরতালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) নেওয়া হবে কি না, সে ব্যাপারে আগামীকাল শনিবার সিদ্ধান্ত জানানো হবে। আজ শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহেদুজ্জামান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী রোববার মাধ্যমিক স্কুলে উচ্চতর গণিত ও মাদ্রাসায় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া মঙ্গলবার মাধ্যমিকে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা, সংগীতসহ কয়েকটি বিষয়ের পরীক্ষা আছে। ওই দিন মাদ্রাসায় রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। প্রসঙ্গত, আগামী রোববার ও সোমবার সারা দেশে জামায়াতের টানা ৪৮ ঘণ্টার হরতাল চলবে। এর পরের দিন মঙ্গলবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। হরতালে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে ব্যাপারে আগামীকাল শনিবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।