হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত সড়ক পরিবহন সমিতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা আগামীকাল রোববারের হরতাল প্রত্যাখ্যান করে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মতিঝিলে সমিতির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও হরতালে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল সমিতি। তবে ওই সময় ঢাকা ও এর আশেপাশে গাড়ি চললেও দূরপাল্লার বাসগুলো চলেনি।এ বিষয়ে জানতে চাইলে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে বরাবরের মতোই গাড়ি চলবে। যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার বাসগুলো চলবে।’