হরতালে গাড়ি ভাঙচুরে জড়িতদের বিচার হবে দ্রুত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, হরতালকে কেন্দ্র করে যারা রাস্তায় গাড়ি ভাঙচুর এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল একে তো ইস্যুবিহীন হরতাল ডেকেছে, তারপর আবার গাড়ি ভাঙচুরও করেছে। যদিও তারা বলেছিল, শান্তিপূর্ণ হরতাল করবে।’ তিনি দাবি করেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আজ কাউকে গ্রেপ্তার করা হয়নি।