হরতালে চট্টগ্রামে নারী কর্মীসহ আটক ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতালের সমর্থনে পিকেটিং করার প্রস্তুতি নেওয়ার সময় আজ রোববার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে আটক করা হয়। নগরের শোলকবহর, নসিমন ভবন, অলঙ্কার মোড় ও বহদ্দারহাট থেকে পুলিশ তাঁদের আটক করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আজ রোববার সকাল ১০টার দিকে নগরের পাঁচলাইশের শোলকবহর এলাকা থেকে পিকেটিংয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে চট্টগ্রামের নসিমন ভবনের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির ১৪ জন নারী কর্মীকে আটক করা হয়। অলঙ্কার মোড় থেকে ছয়জন এবং বহদ্দারহাট থেকে নয়জনকে আটক করা হয়।বিএনপির নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, ‘চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ৩৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদের অনেককে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক।’