হরতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন তারিখও ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবারের অনুষ্ঠেয় সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২২ মার্চ, মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষা ২৩ মার্চ, বিবিএ তৃতীয় বর্ষের (পঞ্চম সেমিস্টার) পরীক্ষা ১ এপ্রিল এবং সিএসইর (পার্ট-৪) পরীক্ষা ২০ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবারের সিএসইর (পার্ট-৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।