হরতালে ট্রাক পোড়ানোর মামলায় চৌদ্দগ্রামে যুবদলনেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় হরতালে পিকেটিং করার সময় ট্রাক পোড়ানোর মামলায় আজ শুক্রবার দুপুরে উপজেলা যুবদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর বিএনপির ডাকা হরতালের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকার লালবাগে একটি আলুবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেন দলের কর্মীরা। এ ঘটনায় ট্রাকচালক বাদী হয়ে ওইদিন রাতেই অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। ওই মামলায় খলিলকে গ্রেপ্তার করা হয়।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) অলক বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।