হরতালে ধ্বংসাত্মক কাজ প্রতিহত করা হবে: বেনজির আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, বিএনপি ও চারদলীয় ঐক্যজোটের ডাকা হরতাল চলাকালে পুলিশ রাজধানীতে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করবে। কোনো দলের পক্ষ বা বিপক্ষ হয়ে নয়, বরং এটা পুলিশের আইনি দায়িত্ব।আজ শনিবার বেলা দুইটার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আজ দুপুর থেকেই পুলিশ হরতাল উপলক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানান, হরতাল চলাকালে কেউ গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনজীবন ব্যাহত করে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হরতাল আহ্বানকারীদের প্রতি আহ্বান জানান।মিছিল-সমাবেশ ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ বিরোধী দলের হরতালের সময় জনজীবন ব্যাহত করে ও নগরের শান্তি বিনষ্ট করে এমন সব কর্মকাণ্ড প্রতিহত করবে। তিনি জানান, এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তবে, তিনি মোতায়েনকৃত পুলিশের সংখ্যা উল্লেখ করেননি।কমিশনার আরও জানান, হরতালের সময় নাগরিকদের নিরাপত্তা, যানবাহন রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করবে।সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।