হরতালে নাশকতা রোধে পুলিশের প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় রাজধানীতে ধ্বংসাত্মক ও নাশকতামূলক তত্পরতা এড়াতে মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর মধ্যে সতর্কতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই প্রচারপত্র রাজধানীর বিভিন্ন স্থানে বিলি করা হয়। এতে বলা হয়েছে, হরতালে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আটটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ প্রতিরোধে হরতালের আগের দিন বিকেল ও হরতালের দিন চালক ছাড়া কোথাও গাড়ি না রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ওয়ার্কশপ বা পেট্রলপাম্পে গাড়ি পার্ক না করতেও বলা হয় ওই প্রচারপত্রে। যাত্রীবাহী বাসে কেউ যাতে বোতল, ক্যান বা অন্য কোনো পাত্রে পেট্রল-জাতীয় দাহ্য পদার্থ বহন করতে না পারে, এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বাসের পেছনের সিটে বসা যাত্রীদের প্রতি লক্ষ্য রাখতে এবং নির্জন এলাকায় না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও পেট্রলপাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে গোপন ক্যামেরা (সিসিটিভি) ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। হরতালে নাশকতামূলক কার্যক্রমে জড়িত কাউকে দেখা মাত্র পুলিশকে খবর দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।