হরতালে নাশকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, হরতালে নাশকতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হরতালে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন।আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের স্বাধীনতাপদক শোভাযাত্রা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ও চারদলীয় জোটের ৫ জুনের হরতালের আগের রাতে গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশের ব্যর্থতা ছিল না। তিনি বলেন, ওই রাতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি ছিল।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, হরতালে কোনো নাশকতা জনগণ সমর্থন করে না। তাই হরতালে কেউ নাশকতার চেষ্টা করলে তিনি তা তাত্ক্ষণিকভাবে পুলিশকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান। আইজিপি আরও বলেন, ৫ জুনের হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা রোধ করতে তাত্ক্ষণিকভাবে কৌশল অবলম্বন করেছিল। এ কারণে বড় ধরনের কোনো নাশকতা ঘটেনি। বাসস।