হরতালে নির্যাতনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
হরতালে পুলিশের নির্যাতন, কর্মীদের গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দলটি ১৫ জুন রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এবং ১৬ জুন সারা দেশে বিক্ষোভ করবে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার বলেছেন, ভ্রাম্যমাণ আদালত তো সামান্য ব্যাপার; সামরিক শাসনের সময়ও সারা দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে।আজ বিকেলে রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।কাল মঙ্গলবার ও পরশু বুধবার দলের কেন্দ্রীয় দুই নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে। দলটি এর নিন্দা জানিয়েছে।সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।