হরতালে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কাল মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালে যারা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের (কোর কমিটি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। আগামীকাল মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এই হরতালকে সামনে রেখে আজ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার এই নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।