হরতালে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আজকের হরতালে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরতাল উপেক্ষা করে যানবাহন চলাচল করছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে হরতাল সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েনের বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কার্যালয়টি একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত। কোনো রাজনৈতিক দলের কার্যালয় প্রধান সড়কের পাশে শোভা পায় না। দলীয় কার্যালয় সড়কের ওপর হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তাঁদের দলীয় কার্যক্রম বন্ধ করতে নয়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে বিরোধী দল পুলিশের ওপর গুলি চালিয়েছে। রাজশাহীতে হরতাল সমর্থনকারীদের গুলিতে পুলিশের একজন সদস্য আহত হয়েছে। জনগণের জানমালের ক্ষতি করলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বানও জানান।