হরতালে বাধা দিলে বৃহত্তর আন্দোলন: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাল বুধবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালে বাধা দিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মির্জা ফখরুল অভিযোগ করেন, হরতাল বানচাল করতে সারা দেশে বিএনপির কর্মীদের বাসায় তল্লাশি ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছয়জন বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।বিএনপির নেতা মির্জা ফখরুল কাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতাল পালনের জন্য ধর্ম, বর্ণ, মত, পেশা, দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হরতাল যাতে সফল হতে না পারে সে জন্য সরকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।