হরতালে বাধা দেওয়ার অভিযোগ আমিনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন এলাকায় আজকের হরতালে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইমলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমির মুফতি ফজলুল হক আমিনী। তিনি অভিযোগ করেছেন, পুলিশি বাধার কারণে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা রাজপথে নামতে পারছে না।আজ বেলা ১১টার দিকে লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় নিজের কার্যালয়ে আমিনী সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।আমিনী বলেন, ‘সরকার গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক অধিকার আদায় করতে দিচ্ছে না। এ সরকার কুরআনবিরোধী সরকার। তাই আমরা এ সরকারের পতন চাই।’ নারী নীতিতে ইসলামবিরোধী কিছু নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে আমিনী বলেন, ‘তিনি নারী নীতি পড়েননি, নতুবা তিনি কুরআন শরিফ ভালো করে বোঝেন না।’