হরতালে বাস চলবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। ওই দিন ঢাকা ও শহরতলির বাস চলাচল করবে বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। তবে হরতালে দূরপাল্লার বাস চলবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।হরতাল ঘোষণার পরই আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে হরতালে বাস চালানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কর্মকর্তারা জানান, জামায়াত-শিবির জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য হরতালের নামে সারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা। হরতালে গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির।