হরতালে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপি হরতাল ডাকায় বিপাকে পড়েছে ঘরমুখো লাখ লাখ মানুষ। অনেকে টিকিট কাটতে পারলেও হরতালের কারণে বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় পড়েছে। আজ রোববার যারা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার টিকিট কিনেছিল তারা পর দিনও যেতে পারবে না বলে জানা গেছে। কারণ, ঈদের দিন পর্যন্ত কোনো দূরপাল্লার বাস, ট্রেন বা লঞ্চের টিকিট নেই। এ ছাড়া আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস বাতিল করা হয়েছে বলে জানা গেছে।এদিকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।সদরঘাট থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত নির্ধারিত সব লঞ্চ চাঁদপুর, শরীয়তপুর ও বরিশালের মুলাদির উদ্দেশে ছেড়ে গেছে এবং এ সময়ের মধ্যে বিভিন্ন স্থান থেকে ৩৯টি লঞ্চ সদরঘাটে পৌঁছেছে। এ ছাড়া বেলা দুইটার মধ্যে আরও বেশ কিছু লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সদরঘাটে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ ছাড়া বিভিন্ন টার্মিনালেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।