হরতালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে বরকত হবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ এপ্রিলের হরতাল সফল করার জন্য শিল্পকারখানা এবং দোকানমালিক ও কর্মচারীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী। এতে আল্লাহ ব্যবসা-বাণিজ্যে বরকত দেবেন বলে মনে করেন আমিনী।হরতালে সবার সমর্থন কামনা করে আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে আমিনী এই আহ্বান জানান। ৪ এপ্রিলের হরতালের দিন রাস্তায় কোনো গাড়ি না বের করার জন্য পরিবহন মালিক সমিতিসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন আমিনী।বিবৃতিতে আমিনী বলেন, ‘কোরআনের অস্তিত্বের প্রশ্নে এই হরতাল। একজন মুসলমান হিসেবে এই হরতালে সমর্থন দেওয়া ঈমানি দায়িত্ব।’ শিল্পকারখানার মালিক ও কর্মচারীদের প্রতি তিনি এদিন নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কোরআনের জন্য আপনাদের প্রতিষ্ঠান বন্ধ রাখলে আল্লাহতায়ালা আপনাদের ব্যবসা-বাণিজ্যে অবশ্যই বরকত দেবেন, যা আপনারা কল্পনাও করতে পারবেন না।’