হরতালে ভ্রাম্যমাণ আদালতের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন নয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া মানবাধিকার লঙ্ঘন নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো যদি মানবাধিকার লঙ্ঘন না হয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা ও তাদের সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর জন্য বিচার কীভাবে মানবাধিকার লঙ্ঘন হয়?’আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আলোচনা না করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা যাবে না। তিনি দাবি করেন, বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল স্বতঃস্ফূর্ত হয়নি। গাড়ি পুড়িয়ে ও ভয়ভীতি দেখিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে হরতাল সফল বলে দাবি করা যায় না। যেসব দাবিতে তারা হরতাল করছে, তা অসত্যে ভরা বলেও তিনি মন্তব্য করেন।