হরতালে মাঠে থাকছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি রাস্তায় নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার রাত থেকে ঢাকায় বিজিবির ৪০টি দল টহল দিচ্ছে। কয়েক মাস ধরে সহিংসতা শুরুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার নিরাপত্তায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকায় রোববার রাত থেকে বিজিবির ৪০টি টহল দল মোতায়েন করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ কিছু জেলায় বিজিবি প্রস্তুত (স্ট্যান্ডবাই) থাকবে। ওই সব জায়গায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয়তা জানানো মাত্রই বিজিবির দল কাজ শুরু করবে।আইজিপি: আইজিপি হাসান মাহমুদ খন্দকার আজ ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বলেন, হরতালের নামে জ্বালাও-পোড়াও করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এমন কর্মসূচি কঠোর হাতে দমন করা হবে। নাশকতা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবতা দেখে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতির মোকাবিলা করা হবে।