হরতালে রংপুরে ভাঙচুর, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ বুধবার সকালে রংপুর নগরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন শিবিরকর্মীরা। নগরের দর্শনা মোড়, পার্কের মোড়, দমদমা সেতু ও হাজিরহাট এলাকায় আটটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং দুটি ট্রাকে ভাঙচুর চালানো হয়।গতকাল মঙ্গলবার হরতালের আগে রাতে এশার নামাজের পর ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন হরতাল-সমর্থকেরা। এতে ওই এলাকায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরের দর্শনা ও শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রংপুর কারমাইকেল কলেজের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হয়ে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটান।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম, অনিক রেজা, মারুফ হোসেন, আসাদুজ্জামান ও হাবিবুর রহমান। পুলিশ বলছে, তাঁরা সবাই রংপুর কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিবিরকর্মী। পুলিশ বাদী হয়ে আজ একটি মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে।পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, আজ পুলিশি টহল বেশ জোরদার করা হয়েছে।