হরতালে রাজধানীতে ৪৬ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানী ঢাকায় ৪৬ জনকে আটক করেছে পুলিশ। যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে তাঁদের আটক করে রাজধানীর বিভিন্ন থানায় রাখা হয়েছে। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্র থেকে পাঠানো এক খুদেবার্তায় এ কথা জানানো হয়।বার্তায় উল্লেখ করা হয়েছে, আজ ঢাকার বিভিন্ন স্থানে হরতালের সমর্থকেরা পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া, দুটি গাড়িতে আগুন দিয়েছে। এ ব্যাপারে ডিএমপির সহকারী কমিশনার (তথ্যকেন্দ্র) রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আটক ব্যক্তিদের ঢাকার বিভিন্ন থানায় রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।