হরতালে রাজধানীর জনজীবন প্রায় স্বাভাবিক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতালে রাজধানী ঢাকার জনজীবনে তেমন প্রভাব পড়েনি। দোকানপাট খুলেছে, রাস্তায় যান চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ীর (প্রাইভেট কার) চলাচল কম ছিল। নগরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। সড়কে সড়কে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। হরতাল ডেকে তেমন মাঠে নেই ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা।মিরপুর: মিরপুরের বিপণিবিতানগুলোতে আজ সাপ্তাহিক ছুটি। সে কারণে দোকানপাট খোলেনি। তবে খাবারের দোকানগুলো খোলা আছে। সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত মিছিল বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে গাড়িগুলো ঘুরিয়ে অন্য পথে চলে গেলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। পল্টন-মতিঝিল: পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পুরানা পল্টনের কালভার্ট রোডে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া দৈনিক বাংলা মোড়ের পানির ট্যাংকির কাছে সকাল সাড়ে ১০টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ হয়। সেখান থেকে মতিঝিল থানার পুলিশ সাত-আটজনকে আটক করে। মতিঝিলের শাপলা চত্বর, দিলকুশা ব্যাংকপাড়া ও আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে। ওই এলাকার সড়কগুলোয় বেশ কিছু বাস, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করতে দেখা যায়। মতিঝিলের বিভিন্ন জায়গায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে রয়েছে।মতিঝিলের শাপলা চত্বরে দায়িত্বরত পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সকাল থেকে মতিঝিলে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সকাল থেকে কোনো পিকেটার চোখে পড়েনি।প্রেসক্লাব: রাজধানীর প্রেসক্লাব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যান চলাচল কিছুটা কম।কেরানীগঞ্জ: আমাদের কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুসংলগ্ন ইসলামী ব্যাংক জিঞ্জিরা শাখার এটিএম বুথ ভাঙচুর করেছেন হরতালবিরোধী ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাঁরা ব্যাংকেও হামলা চালান। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অন্যদিকে কদমতলী মোড়ে ‘আমার দেশ’ পত্রিকায় আগুন ধরিয়ে দেয় হরতালবিরোধীরা।তকে সকাল থেকেই পুরান ঢাকা এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চও চলাচল করছে। এদিকে হরতালের সমর্থনে কামরাঙ্গীর চর এলাকার জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার গেটের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা। তবে পুলিশ সেখানে তাদের অবরুদ্ধ করে রাখায় তাঁরা বের হতে পারছেন না।