হরতালে সাতক্ষীরায় আটটি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে সাতক্ষীরায় আটটি গাড়ি ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শহরের বেশির ভাগ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান এ সময় বন্ধ ছিল। দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। তবে ভোমরা বন্দরের কার্যক্রম ছিল স্বাভাবিক।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, জেলা বিএনপির উদ্যোগে সকাল নয়টার দিকে শহরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে মিছিলকারীরা দুটি ট্রাক, দুটি বাস ও চারটি ইজিবাইক ভাঙচুর করে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ হরতালবিরোধী একটি মিছিল নিয়ে বাস-টার্মিনাল থেকে শহীদ আলাউদ্দিন চত্বরে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য ইট ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ ও ছাত্রদলের কর্মী জামিরুল ইসলাম আহত হন বলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ দাবি করেন।তবে জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার কথা অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের হরতালবিরোধী শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। গাড়ি ভাঙচুর করা হয়েছে।