হরতালে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতের ডাকা একটানা ৩৬ ঘণ্টার হরতালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। আজ রোববার হিলি বন্দরে আমদানি করা প্রায় শতাধিক বিভিন্ন পণ্যবাহী ভারতীয় ট্রাক ঢুকতে পারেনি। ট্রাকগুলো সীমান্তের ওপারে আটকা পড়েছে। এদিকে বাংলাদেশ থেকেও রপ্তানিপণ্য নিয়ে কোনো ট্রাক ভারতে ঢোকেনি। তবে গতকাল শনিবার ভারত থেকে পণ্য নিয়ে আসা ৭৯টি ট্রাক বন্দরে পণ্য খালাস করে আজ সকাল ১০টায় ফিরে গেছে। বন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা হিলি পোর্টেও আজ পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে। হিলি ইমিগ্রেশন কার্যালয় জানায়, হরতালের জন্য বন্দর বন্ধ থাকলেও চেকপোস্টের মাধ্যমে দুই দেশে পাসপোর্টের যাত্রী পারাপার অনেকাংশে কমে গেছে। তবে রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। হরতালে দোকান-পাট ও সরকারি-বেসরকারি অফিস খোলা ছিল।