হরতালে ১০ দল ও সংগঠনের সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিসহ ১০টি রাজনৈতিক দল ও সংগঠন আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডাকা হরতালে সমর্থন দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর দলগুলো এই সিদ্ধান্ত নেয়।হরতালে সমর্থন দেওয়া বাকি নয়টি দল ও সংগঠন হলো—গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, সাম্যবাদী দল, গণতন্ত্রী মজদুর পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণঐক্য, জনসংহতি সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি) ও ন্যাপ।ওয়ার্কার্স পার্টির গণমাধ্যম শাখার সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ বিকেলে দলগুলোর নেতারা বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধ ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে ২৭টি সংগঠন।