হরতালের আগেই রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল শুরু আগে আজ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনার মধ্যে মিরপুরের আগুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা প্রথম আলো ডটকমকে জানান, বেলা ১১টা পাঁচ মিনিটে সায়েন্স ল্যাবরেটরির কাছে সুমাইয়া পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের মধ্যে আগুন নেভান। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বেলা দুইটা ৫০ মিনিটে নিউমার্কেটের এক নম্বর গেটের কাছে একটি ট্যাক্সিক্যাবে এবং বেলা তিনটা ৩৫ মিনিটে সেগুনবাগিচায় একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্যাক্সিক্যাবের অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ও প্রাইভেটকারে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও রাত আটটার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের সামনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানান শাহাজাদী সুলতানা।

মিরপুরে দুটি বাসে আগুনমিরপুর-১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে সাড়ে পাঁচটার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এর ঠিক পাঁচ মিনিট পর শপিং কমপ্লেক্সের উল্টো পাশের রাস্তায় আরেকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। জোটের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।