হরতালের কোনো যৌক্তিকতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে হরতালের নামে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, বাড়ি নিয়ে তাঁরা যদি হরতাল ডেকে থাকেন, তবে এই হরতালের কোনো যৌক্তিকতা নেই।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপির ডাকা হরতাল নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে মন্ত্রী বিরোধী দলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বানও জানান। তিনি বলেন, এর আগে বিএনপি হরতালের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এবার হরতালের সময় হরতালকারীরা যাতে কোনো ধরনের তাণ্ডব বা ভাঙচুর চালাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।