হরতালের নামে অরাজকতা কঠোর হাতে দমন করা হবে: আইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, হরতালের নামে কোনো নাশকতা, অরাজকতা এবং অপরাধমূলক তৎপরতা চালানো হলে তা কঠোর হাতে দমন করা হবে।আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের ভাসানী হলে টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও কমিউনিটি পুলিশ সমাবেশে হাসান মাহমুদ এ কথা বলেন।হাসান মাহমুদ খন্দকার আরও বলেন, সরকার ধর্মীয় জঙ্গিবাদ দমনে পুলিশকে সর্বাধিক গুরুত্ব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। এ সময় জঙ্গিবাদ দমন, মাদকের অপব্যবহার ও সন্ত্রাসীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগকে সহযোগিতা করার জন্য ১৪ জনকে পদক প্রদান করা হয়। টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শওকত আলী তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অতিরিক্ত আইজি মো. মোখলেছুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ লেবু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন অর রশীদসহ অনেকেই উপস্থিত ছিলেন।