হরতালের নামে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালের নামে দেশে কিছুতেই অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানো যাবে না। দেশের মানুষ উন্নয়ন চায়। তারা কেউই হরতাল সমর্থন করে না। কারণ, মানুষ জানে, হরতালে মানুষের জীবন-জীবিকা নষ্ট হয় এবং উন্নয়ন ব্যাহত হয়।আজ শনিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০১০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হরতাল নিয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তারা সংসদে না এসে বাইরে থেকে রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আমরা কিছুতেই এই নৈরাজ্য সৃষ্টি হতে দেব না।’