হরতালের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপির ডাকা ২৭ জুনের হরতালকে প্রশাসনিকভাবে মোকাবিলা করার প্রস্তুতি সরকারের নেই। তবে হরতালের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে। কারণ, দেশের মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খবর বাসসের।আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘হরতাল প্রতিহত করুন, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মানবতার শত্রু যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিরোধী দল হরতাল ডেকেছে বলে কামরুল ইসলাম অভিযোগ করেন। আইন প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের ঘাতকদের বিচার যাতে না হয় সে জন্য বিরোধী দল মরিয়া হয়ে উঠেছে। এ জন্য তারা নানা কৌশল অবলম্বন করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি উল্লে¬খ করেন।বঙ্গবন্ধু একাডেমির নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।