হরতালের নামে ভাঙচুর হলে কঠোরভাবে দমন করা হবে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গণতান্ত্রিক রীতিতে হরতাল আছে। তাই আমরা আইন করে হরতাল বন্ধ করতে চাই না। তবে হরতালের নামে দেশে ভাঙচুর ও আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে কাউকে ক্ষমা করা হবে না। কঠোরভাবে দমন করা হবে।’আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগের নেতা আমিনুর রহমান খান বাপ্পীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মন্ত্রী এ সব কথা বলেন।মন্ত্রী বলেন, হরতাল দিয়ে বাড়ি রক্ষা করা যাবে না। তিনি বলেন, ‘জনগণ পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা দায়িত্ব পালন করে যাব। কোনো অপশক্তিই তা স্তব্ধ করতে পারবে না।’সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ শওকত মোমেন শাহজাহান, একাব্বর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান খান শাহজাহান প্রমুখ।